গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ির খান বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় এ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বান্ধাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘন্টাব্যাপী চলা এ অগ্নিকাণ্ডে খান বাজারের কামাল বিশ্বাসের দুটি মুদি দোকান, মোফাচ্ছেল শেখের ওষুধের দোকান, মোক্তার পাইকের মুদি দোকান, হাবিব খানের মুদি দোকান ভস্মীভূত হয়। এ অগ্নিকাণ্ডে এই চার ব্যবসায়ীর প্রায় অর্ধ কোটির টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ও ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু