মৌলভীবাজারে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের
সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যের প্যাকেটে নির্ধারিত মূল্য লেখা না থাকা, বিদেশী প্রসাধনীতে নিজেরা অতিরিক্ত দাম লেখাসহ বিভিন্ন অপরাধে মেসার্স মুনিম স্টোরকে ২ হাজার টাকা, এমবি কসমেটিককে ২ হাজার টাকা, মা কসমেটিককে ১ হাজার ৫০০ টাকা, শাহপরান রেস্টুরেন্টকে ৫০০ টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে সহযোগিতা করে জুড়ী থানার পুলিশ।
ইত্তেফাক/বিএএফ