নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় আতিক হাসান (২১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাদেবপুর-মাতাজি সড়কের মগলিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক হাসান উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তিলন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি জোয়ানপুর ফাজিল মাদ্রাসার ছাত্র।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে আতিক ফাজিল পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে মগলিশপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
ইত্তেফাক/নূহু