সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার রামজীবন ইউনিয়ন বাজারপাড়া গ্রামে ফুল মিয়ার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম খতেজা বেগম। তিনি ফুল মিয়ার স্ত্রী। 
 
খতেজার পরিবার জানায়, খতেজার সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলে আসছিল। তাকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখে দেয় স্বামীসহ তার পরিবার।
 
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/জেডএইচ