জাবির নতুন উপ-উপাচার্য নূরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নূরুল আলম। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নূরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
 
ইত্তেফাক/নূহু