মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড স্প্ল্যাশ এদেশে যাত্রা শুরু করেছে সম্প্রতি। বাংলাদেশে তাদের নাম হলো ‘স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশ’। জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রথমতলা, দোকান-১ বি ২৩-২৫ নর্থ কোর্টে তাদের প্রথম শোরুম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান, ইন্টারন্যাশনাল অ্যান্ড বসিনি ল্যান্ডমার্ক গ্রুপের হেড অব বিজনেস বিনয় প্রকাশ, মডেল রুমা, মডেল লিমি, মডেল আঁখি, ডিজাইনার শাহরুখ আমিন টিংকু, কোরিওগ্রাফার ইমু হাশমি, ইউটিউবার শামিম হাসান সরকার, রাবা খানসহ অনেকে। এছাড়াও এদেশের তরুণ প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে ক্যাজুয়াল ওয়্যার, ফরমাল ওয়্যার, ফ্যাশনেবল পার্টি ওয়্যার ও স্পোর্ট আউটফিটসহ আরো অনেকে কিছুই রয়েছে।