নিজের বিয়ের কথা নিজেই জানালেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তবে কোন মেয়ের সঙ্গে নয়, রাহুল বলেন, ‘আমার দলের সঙ্গেই আমার বিয়েটা হয়ে গিয়েছে।’ খবর এনডিটিভির।
দু’দিনের সফরে হায়দরাবাদে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার ওই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি।
তিনি বলেন, ‘২০১৯ সালে আর প্রধানমন্ত্রী হতে পারছেন না নরেন্দ্র মোদি।’
রাহুলের দাবি, দেশে আগামী বছর যে সাধারণ নির্বাচন হওয়ার কথা, তাতে বিজেপি কোনও ভাবেই লোকসভায় ২৩০টির বেশি আসন পাবে না। তাই নরেন্দ্র মোদিরও আর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই।
তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নটি কৌশলে এড়িয়ে গিয়েছেন রাহুল। বলেছেন, ‘সেটা আমরা তখন ঠিক করে নেব।’
ইত্তেফাক/টিএস