কাজে যোগ দিলেন ময়মনসিংহের পুলিশ সুপার আবিদ

ময়মনসিংহের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. শাহ আবিদ হোসেন বিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশের দায়িত্ব বুঝে নেন।
 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মো. মিয়াজী, জয়িতা শিল্পীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/বিএএফ