নিরাপদ সড়কের আন্দোলনে যেসব ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে—তাদের নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি ছাত্র-ছাত্রীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন-আমাদের সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে।
তিনি মাতৃজ্ঞানে কোনো কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দেওয়া উচিত।