খালেদা জিয়া আজ ৭৪ বছরে পা রাখলেন

 
গত ৬ মাস ধরে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্মবার্ষিকী আজ। তিনি ৭৪ বছরে পা রাখলেন। পার্টি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার।
 
পার্টি সূত্র জানায়, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার কারামুক্তি, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সারাদেশের জেলা ও উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশের সকল ইউনিটসমূহে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ