মৌলভীবাজারে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসন ও দলীয় বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভসূচনা করা হয়।
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান ফজলু, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
সরকারী স্কুল কলেজ, স্কাউট, গালর্স গাইড, শিল্পকলা, শিশু একাডেমি, পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান। এর একটি বিশাল শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এসে আলোচনায় মিলিত হয়। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দা সায়রা মহসীন এমপি।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাহজালাল, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। পরে অতিথিরা জেলা শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
ইত্তেফাক/এএম