ফিলিপাইনে পুলিশের গুলিতে নিহত ৭ সন্দেহভাজন বিদ্রোহী

ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে সাত সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
পুলিশ জানায়, বুধবার রাতে অ্যান্টিক প্রদেশের সান হোসে শহরের একটি গ্রামে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিউ পিপল’স আর্মি (এনপিএ)’র বিদ্রোহীরা পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 
একটি খুনের মামলায় জড়িত দুই সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করতে পুলিশ এই অভিযান চালায়। পুলিশ জানায়, এক ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে সাত বিদ্রোহী নিহত হয়।  ঘটনায় কোন পুলিশ সদস্য ক্ষয়ক্ষতির শিকার হয়নি।
 
প্রসঙ্গত, দেশটিতে বামপন্থীরা দীর্ঘদিন ধরে সহিংস তৎপরতা চালিয়ে আসছে। এশিয়ার দেশটিতে দীর্ঘদিন ধরে এ বিদ্রোহ চলে আসছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেও প্রশাসন বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ বাতিল করেছেন। বাসস।
 
ইত্তেফাক/ জেআর