বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনোদিন শোধ হবার নয় : নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনোদিন শোধ হবার নয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একটি নাম যা যুগ যুগ ধরে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়নের রূপকার শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যমত হয়ে কাজ করতে হবে। 
 
বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সকালে ভাঙ্গা কোর্টপাড় চত্বরে ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন আলম শাহাবুর, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, ডাক্তার মামুনর রহমান, হামেরদী ইউপি চেয়ারম্যান শামছুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, ভাঙ্গা কেএম কলেজের সাবেক ভিপি লাবলূ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি প্রমুখ। 
IMG0
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসদরের বিভিন্ন ওর্য়াডে আয়োজিত কাঙালি ভোজের অনুষ্ঠানে যোগ দেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
 
ইত্তেফাক/ইউবি