টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের গেটম্যান নাসির উদ্দিন জানান, বুধবার সকালে এলাকাবাসী উপজেলার রাজাবাড়ি এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেই। তারা নিহততের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসছে।
ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় ওই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
ইত্তেফাক/কেআই