সারা দেশের ন্যায় লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সালেহ মো. সাঈদ দুলাল। বক্তব্য রাখেন সংসদ সদস্য সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার এস. এম রশিদুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা জজশিপ ও আইনজীবী সমিতির আয়োজনে জেলা ও দায়রা জজ বজলুর রহমানের নেতৃত্বে আদালত প্রাঙ্গন থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইত্তেফাক/ইউবি