সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।
 
বুধবার রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিসবটি পালন করে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভা অডিটরিয়াম হলে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আফরুজা বারী।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়ল, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, গোলাম কবির মুকুল, মশিউর রহমান বিপ্লব, অধ্যক্ষ একেএম হাবীব সরকার, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, আহসানুল করিম চাঁদ এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রভাষক মেহেদী হাসান রাসেল প্রমুখ। আলোচনার পূর্বে একটি শোক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
ইত্তেফাক/নূহু