জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ সেবা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার দিনব্যাপী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ সেবা প্রদান করা হয়েছে। 
 
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া জানান, শোক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিশেষ সেবা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল, বিনামূল্যে বহির্বিভাগ ও জুরুরি বিভাগে চিকিৎসা সেবা। ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা।
 
এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন, গাইনী চিকিৎসক শান্তা ত্রিবেদী, ডা. নাজনীন সুলতানা, ইন্সপেক্টর নুরে আলম মোল্লা, সিনিয়র স্টাফ নার্স ফরিদা আক্তার প্রমুখ। পরে হাসপাতালে আলোচনা সভা ও শোক র‌্যালি বের করা হয়। 
 
ইত্তেফাক/নূহু