হবিগঞ্জে গভীর শ্রদ্ধায় পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জজশিপ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পৃথকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে র্যালি বের করা হয়। জেলা প্রশাসন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। জজশিপের উদ্যোগে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়।
IMG0
এরপর স্ব স্ব প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহরের প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ইত্তেফাক/কেকে