কামারখন্দে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহন করে।
 
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আবুল হোসেন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/নূহু