জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় জামালপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জামালপুর গৌরিপুর কাচারী মাঠে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর জেলা শাখাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সংগঠন।
IMG0
অনুরূপ ইসলামপুর উপজেলায় স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী, এছাড়া দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলায় স্থানীয় প্রশাসন, দলীয় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইত্তেফাক/জেডএইচ