চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় শোক দিকস পালন পালিত হয়েছে। আজ বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদে আলোচন সভা হয়েছে।
এতে বক্তব্য রখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল রশিদ মজুমদার, ইউ এন ও বৈশাখী বড়ুয়া। একই সময় উপজেলা পরিষদ মাঠে পাওয়ার সেলের মাহা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন কৃষকলীগের উদ্যেগে গাছের চারা বিতরণ করেন। হাজীগঞ্জ পৌর সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন।
দুপুরে হাজীগঞ্জ মডেল কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও শহর যুবলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সংগঠরের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন করছেন।
ইত্তেফাক/কেকে