ব্রিটিশ পার্লামেন্টে হামলাকারী সালেহ সুদানি বংশোদ্ভূত

ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে গাড়ি হামলার ঘটনায় আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে যুক্তরাজ্যের পুলিশ। তার নাম সালেহ খাতার। ২৯ বছর বয়সী এই যুবক সুদানিজ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
 
হামলায় ব্যবহৃত গাড়িটি ফোর্ড ফিয়েস্টা। গাড়ির রং সিলভার। স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, হামলাকারী পুলিশের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করছে না।
 
সালেহ দীর্ঘদিন ধরে বার্মিংহামে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি হাইগেট এলাকায় থাকা শুরু করেন। প্রতিবেশিরা জানান, সালেহ কারো সঙ্গে কথা বলতেন না। মাঝে মাঝে তাকে একটি ইন্টারনেট ক্যাফেতে দেখা যেত।
IMG0
কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে চলতি বছর অ্যাকাউন্টেনসি নিয়ে লেখাপড়া করেন সালেহ। তবে লেখাপড়া  পুরো শেষ না করেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।
 
ইত্তেফাক/টিএস