ত্রিশালে জাতীয় শোক দিবস পালন

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম হাবিবুর রহমান খানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ লক্ষে আজ বুধবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুর গ্রামে খান ফিলিং চত্বরে কোরআন খানি, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিবুর রহমান খান, মতিঝিল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান খান বাবু, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোক্ষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা সুলতান সাদেক, সিরাজুস সালেহীন, মেজবাহ উদ্দিন মানিক, যুবলীগ নেতা ফজলুল হক, মাহফুজুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে