নাটোরে সদর উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চে যথাযথ মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সকালে ফুলবাগান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে উপজেলা শাখার কার্যালয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেনের নেতৃত্বে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর ফুলবাগান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কার্যালয় থেকে একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পুলিশ, জেলা পরিষদসহ সকল অঙ্গসংগঠনের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসার মোড় ঘুরে জেলা গনগ্রন্থাগারে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও তার পরিবার সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা আহবায়ক নইমউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা কমিটির সদস্য সচিব আঃ ফরিদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সদর উপজেলা আহবায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন, আবুল হোসেন দুলাল, আব্দুল কাইয়ুম শেখ, এ.কে.এম. হাসানুজ্জামান ভুলু, ইয়াছিন আলী, শ্রী সুদিপ চন্দ্র সরকার, সোবাহান আলী, নজরুল ইসলাম দুদু, আঃ রাজ্জাক, শেখ মোঃ ইউসুফ, নূরশেদ আলীসহ আওয়ামী লীগের নেতা কর্মী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা উপজেলার সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।
ইত্তেফাক/নূহু