জাতীয় শোক দিবসে দৌলতপুর আওয়ামী লীগের শোক র‌্যালী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসুচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে।
 
সকাল ৯টায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি শোক র‌্যালি তারাগুনিয়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তারাগুনিয়া ডাকবাংলো মাঠে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, মোরশেদুল আলম, আতিয়ার রহমান আতিয়ার, যুগ্মা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলী দেওয়ান, মুক্তিযোদ্ধা কাওসার আলী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালন, জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন, ওয়ার্কাস পাটির সভাপতি ফজলুল হক বুলবুল, বেগম ফজিলাতুন্নেছা, যুবলীগ সভাপতি মোদাচ্ছির হোসেন, আব্দুল মান্নান, আব্দুল হালিম, আব্দুর রশিদ, জলিমুিদ্দন, মেহেরুল ইসলাম প্রমুখ।
 
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
এদিকে উপজেলার গোয়ালগ্রাম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 
ইত্তেফাক/নূহু