নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন শোক র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে শোক র্যালি শেষে আলোচনা সভায় ইউএনও মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরে শোক র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের উদ্যোগেও পৃথক শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তারের উদ্যোগে পৌর শহরে শোক র্যালি শেষে মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার পরিবেশন করেন।
এছাড়া নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন পৌর শহরে পৃথক পৃথকভাবে নেতাকর্মীদের নিয়ে শোক র্যালি করেন।
ইত্তেফাক/কেকে