স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী বুধবার রাঙ্গামাটিতে শ্রদ্ধাভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ।
সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ জাতির পিতাকে স্মরণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।
পরে বের করা হয় শোক র্যালি। র্যালিটি রাঙ্গামাটি বঙ্গবন্ধু মুরাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, সদস্য অর্থ শাহীনুল ইসলাম, সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, সদস্য বাস্তবায়ন প্রকাশ কান্তি চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে