যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও পীরগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে বুধবার র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতার, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আলোচনা সভায় ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক ও পীরগঞ্জ সরকারি কলেজের আলোচনা সভায় অধ্যক্ষ হাম্মাদুল সভাপতিত্ব করেন।
এসব সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম, এএসপি (সার্কেল) মোশফেকুর রহমান, ওসি বজলুর রশিদ, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, বদরুল হুদা ও আব্দুল বারী মির্জা, সহকারী অধ্যাপক ইকরামুল হক ও সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, শামিমুজ্জামান জুয়েল, আখতারুল ইসলাম, গোলাম রব্বানী, মোজাহারুল ইসলাম, নুরুন নবী চঞ্চল, কলেজ ছাত্রলীগ সম্পাদক মো. নবাব, জাহিদ হাসান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ