চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৪ বস্তি ভস্মীভূত

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। আজ বুধবার ভোরে নগরীর ইপিজেড থানার রেল গেট এলাকা সংলগ্ন মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনিতে এ ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৪ টার দিকে বস্তির একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 
 
অগ্নিকাণ্ডে ১২০টির মতো কাঁচা ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। 
 
ইত্তেফাক/কেকে