শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ পুলিশের রক্তদান কর্মসূচি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা হয়েছে করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। বুধবার সকালে পুলিশ লাইনন্সে রক্তদান কর্মসূচির উদ্বোধন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি  নিবাস চন্দ্র মাঝি।
 
পরে নবনিযুক্ত পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, রেঞ্জ অফিস পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। এ সময় জেলা পুলিশে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
জেলা পুলিশ ও মেডিসিন ক্লাবের সহযোগিতায় বিকাল পর্যন্ত রক্তদান কর্মসূচি চলে।
 
ইত্তেফাক/বিএএফ