কুলাউড়ায় দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন পালিত হয়েছে আজ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শোক র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পন ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার সাদি-উর রহমান রহিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় এমপি আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ওসি শমীম মুছা, প্রেস ক্লাবের সেক্রেটারি খালেদ পারভেজ বখশ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ দুইটি স্থানে পৃথক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় একটি সভা অনুষ্টিত হয় স্থানীয় ডাকবাংলা চত্বরে। দ্বিতীয় সভাটি অনুষ্টিত হয় রেলওয়ে সংলগ্ন মাঠে। উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নবাবজাদা আলী ওয়াজেদ খাঁন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম বিপিএম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান সহ নেতৃবৃন্ধরা।
অনুষ্টান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মিজান। অনুষ্টিত ২টি গ্রুপের সভায় স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে উভয় স্থানে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।
ইত্তেফাক/নূহু