বেরোবিতে ঈদের ছুটি শুরু ১৯ আগস্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১৯ আগস্ট ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আগামী ১৯ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
 
এছাড়াও আবাসিক হলগুলো আগামী ২০ আগস্ট সকাল দশটায় বন্ধ হয়ে ২৬ আগস্ট সকাল এগারোটায় খুলবে।
 
ইত্তেফাক/জেডএইচ