জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালন

জয়পুরহাটে বুধবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  পালন করা হয়েছে। ১৫ আগস্ট জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালেক্টরেট চত্বর থেকে শহীদ ডা. আবুল কাশেম ময়দান পর্যন্ত এক বর্ণাঢ্য শোক র‌্যালি বের করা হয় । 
 
এতে স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পুলিশের একটি চৌকশ দল অনার গার্ড প্রদান করে এবং মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। 
 
ইত্তেফাক/জেডএইচ