জাতীয় শোক দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বুধবার ধানমন্ডি ৩২ এ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ হতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রির, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানগণ, দপ্তর প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপরে ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
 
এদিকে জাতীয় শোক দিবস  উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠিত হয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরানো ঢাকার ২০টি স্কুলের প্রায় দুই শতাধিক. শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/বিএএফ