রংপুরে পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আমেনা বেগম রংপুর সিটি কর্পোরেশন এলাকার সিট মহহবতখাঁ বুদুকমলাপাড়া গ্রামের লাবলু মিয়ার স্ত্রী।
নিহতের স্বামীর পরিবার সূত্রে জানা গেছে, আমেনার সঙ্গে ২ বছর ৫ মাস আগে বিয়ে হয় সিট ওই এলাকার মৃত্যু সামছুল হকের ছেলে লাবলু মিয়ার সঙ্গে। লাবলু মিয়ার আগেও একটা বিয়ে হয়েছিল। আর তা নিয়ে বিয়ের পর থেকে লাবলু মিয়ার সঙ্গে তাদের সংসারে অশান্তি হতো।এরই জের ধরে গত ভোর রাতে সে ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।
কোতয়ালী থানার এস আই মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, কি কারণে আমেনা আত্মহত্যা করেছে, না কি তাকে হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের রির্পোটের পর বলা যাবে।
এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু