দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত তিনতলা অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
ইত্তেফাক/বিএএফ