খালেদ হোসাইন
চৈত্রে গেল ঝড়বৃষ্টি
বৈশাখে কী খরা!
সবাই এখন স্বেচ্ছাচারী
আমার কী আর করা!
কাঁচা আম আর কাঁচা মরিচ
তাই করেছি কুচি
যেমনটি যার রুচি।
শুকনো মরিচ নাও যদি তো
সেটা হবে পোড়াতে
বলে রাখি গোড়াতে।
এবার এসব বাটো
লবণ লাগবে উভয় ক্ষেত্রে
নয় হবে বিভ্রাটও।
কাসুন্দি নাও, মাখাও!
আর যদি তা না খাও—
তবু মাখো, তারপরে তা
সবাইকেই চাখাও।
আমভর্তা খাওয়ার পরে
একট লেবু চা খাও।
এবার বাইরে তাকাও।
আকাশ কেমন? নিকষ কালো?
আসছে ঝোড়ো হাওয়া?
একটু পরেই কালবোশেখি
করবে কিন্তু ধাওয়া।
বৈশাখকে তার চেহারায়
দেখতে যদি চাও
প্রত্যেকদিন কাঁচা আমের
ঝাল ভর্তা খাও।
মাস বা ঋতুর এমন কিছু
আছে নিয়ম-কানুন
তাদেরকে বশ মানাতে
নিয়ম-কানুন জানুন।