কুমিল্লার তিতাসে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন: দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে শিশু-কিশোরের অংশগ্রহণে উপজেলা মিলায়তনে ৭ মার্চের ভাষণ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনার সভা ও গৌরীপুর-হোমনা সড়কে শোক র্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ নুরুল আলম টিপু, কামরুল হাসান মিতু, মো. মুহীত উল্লাহ, ডা. আব্দুল মান্নান, আব্দুল আউয়াল, আনোয়ারা চৌধুরী, জামসেদুল আলম, ফারুক হোসেন, হাবিবুর রহমান, জান্নাতুল ইসলাম, ফজলে রাব্বি সরকার, নাজমুল হক, সানজিদা আক্তার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ: উপজেলার ৯টি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী ও সম্পাদক মো. মহসিন ভূঁইয়ার নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করেন ইউনিয়ন আ.লীগের সভাপতিদের মধ্যে সামছুল হক সরকার, মোজ্জামেল হক টিটু, স্বপন সরকার, আবু ইউসুফ মোল্লা, হাবিবুল্লাহ বাহার, এইচ এম এখলাস, আরিফুল ইসলাম খোকা, আজমল সরকার আজম, মোস্তাক আহমেদ প্রমূখ। কুমিল্লা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি সেলিমা আহমাদ মেরী বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন।
উপজেলা যুবলীগ : আওয়ামীলীগের ন্যায় উপজেলা যুবলীগও প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ও যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ লালনের নেতৃত্বে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন ইউনিয়ন যুবলীগের সভাপতিদের মধ্যে আশিকুর রহমান, দেলোয়ার হোসেন, শারবিন আহমেদ, শাহআলম সরকার, বিল্লাল হোসেন, শামিম আহমেদ, বাবুল হোসেন, সোহেল রানা ও রুহুল আমিন প্রমুখ। কুমিল্লা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সারওয়ার হোসেন বাবু বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ: উপজেলার দক্ষিণ আকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ডা. এমএ সাত্তার ও ওমর ফারুক, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজহার খান, উপজেলার কমিটির সদস্য ডা, আরিফুর রহমান, জাকির হোসেন মোল্লা, জহিরুল ইসলাম পাশা, কাজী বিল্লাল হোসেন, মামুনুর রশিদ মেম্বার, আনিছুর রহমান মেম্বার, মোশারফ হোসেন, ফারুক হোসেন, আক্তার হোসেন, মো. খোকন প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ: উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামের সভাপতিত্বে গাজীপুরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির। এতে আরো উপস্থিত ছিলেন, সারোয়ার হোসেন, পাভেল মাহমুদ, মো. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ইমরান হোসেন, মিজানুর রহমান, জাহিদ হাসান প্রলয়, আরিফুল ইসলাম জয়, আশরাফুজ্জামান, মনোয়ার হোসেন মুন্না, তৌহিন ফকির, রাশেদ মিয়া, জিয়াউর রহমান প্রমুখ। কুমিল্লা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল মজিদ উক্ত কর্মসূচি পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআই