রঙ্গরস

সায়েন্সের বেঢপ মোটা এক টিচার ক্লাস নিচ্ছেলেন—বাচ্চারা ক্লাসে মনোযোগ দাও, আজ আমরা আফ্রিকান হাতি সম্পর্কে পড়ব। আফ্রিকান হাতি সাধারণত বিশোলদেহী ও কালো রঙের হয়ে থাকে। তাদের কানগুলোও অনেক বড়...। এমন সময় একটি অমনোযোগী ছেলেকে একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে টিচার চিত্কার দিয়ে বললেন—এই ফাজিল ছেলে! এই মুহূর্তে ঘুরে বসে আমার দিকে তাকাও, নইলে আফ্রিকার হাতির গঠন বুঝতে পারবে না।

 

 

—তুমি যদি স্কুলে গিয়ে দেখ যে তোমার ডেস্কে একটা গরিলা বসে আছে তবে তুমি কী করবে?

—পাশের অন্য কোনো ডেস্কে গিয়ে বসব!