লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট এলাকার সড়কের বেহাল অবস্থা। অন্যদিকে সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতেই ডুবে যায় ফেরিঘাটটি। এতে করে মজুচৌধুরীর হাট ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ২১ জেলার মানুষ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রবাহী বাস ও মালবাহী ট্রাককে দীর্ঘদিন থেকে এই দুর্ভোগ পোহাতে হলেও তা যেন দেখার কেউ নেই। আসছে ঈদুল আজহার আগে সড়কটি যান চলাচলের উপযোগী না করলে চরম দুর্ভোগ পোহাতে হবে এরুটে যাতায়াত করা ২১ জেলার মানুষকে।
লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস রুটের মজুচৌধুরীর হাট ঘাটের সহকারী ব্যবস্থাপক সিহাব উদ্দিন বলেন, সড়কটির পাশে বালু মহাল থাকায় রাস্তার এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে। অপর দিকে একাধিক ঘাট না থাকায় সব মৌসুমে একই ঘাট দিয়েই পারাপার হতে হয়। তাই এখানে হাই ওয়াটার লেভেলের একটি ঘাট নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি