দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে বলে উল্লেখ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
মোজাম্মেল হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাঙ্ক্ষিত সাফল্য এসেছে। এখন সাংবাদিকরাও কোন বিধি-নিষেধ ছাড়াই মুক্তমনে তাদের লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন।
বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ