‘মাদক বন্ধ হয়নি, পদত্যাগ করবো’ বললেন প্রেসিডেন্ট দুতার্তে

দুর্নীতি ও অবৈধ মাদক বন্ধে ব্যর্থতায় হতাশ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তাই শেষের আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি।
 
সম্প্রতি দুতার্তে একাধিকবার বলেন, ‘দুর্নীতি ও মাদক বন্ধ না হওয়ায় আমি হতাশ। তাই চলে যেতে চাই।’
 
তবে তার শর্ত হলো পদত্যাগের আগে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পেতে হবে ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিন্যান্দ মার্কোসের ছেলে মার্কোস জুনিয়রকে।
 
ফিলিপাইনে প্রেসিডেন্ট পদত্যাগ করেন ভাইস প্রেসিডেন্টের কাছে। বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হলেন লিনি রব্রেডো। দুতার্তের ভাষায় রদ্রোডো ‘কাজের নয়।’
 
রব্রেডো বিরোধী দলের প্রধান। ২০১৬ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অল্প ব্যবধানে মার্কোস জুনিয়রকে পরাজিত করেন। তবে ওই নির্বাচনের ফলাফল নিয়ে এখনও মামলা চলছে আদালতে।
 
ইত্তেফাক/টিএস