স্বর্ণ ব্যবসায়ী খুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমীর বণিক (৪৫) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বি-বাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 
 
নিহত সমির বনিক শায়েস্তাগঞ্জ পৌরশহরের দাউদনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ওই দিন জুয়েলারি ব্যবসার কাজে বি-বাড়িয়া যান। 
 
বি-বাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশটি সুহিলপুর মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়। নিহতের পেটে ও গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ