নবম-দশম শ্রেণির সৃজনশীল প্রশ্ন

জীববিজ্ঞান

পলাশ মজুমদার, সহকারি শিক্ষক

নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া

অধ্যায় (১ম-৪র্থ)

সুপ্রিয় বন্ধুরা, আজ প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের উপর ভিত্তি করে কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেয়া হলো। তোমরা এগুলোর উত্তর লেখার চেষ্টা করো।

১. জনাব মাহিদ স্যার বিজ্ঞান ক্লাসে  ১ম দিন উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য যা মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি অঙ্গানুটি শ্রেণিতে বর্ণনা করেন। ২য় দিন জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট গোলাকার বস্তুটি সম্পর্কে আলোচনা করেন এবং ৩য় দিন কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ক. প্লাজমালেমা কাকে বলে?                            ১

খ. জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষটি উদ্ভিদ দেহে প্রয়োজন কেন?                  ২

গ. জনাব মাহিদ স্যারের প্রথম দিনের বর্ণনাকৃত অঙ্গটির সচিত্র ব্যাখ্যা দাও।                 ৩

ঘ. দ্বিতীয় দিনের ব্যাখ্যাকৃত অঙ্গানুটির কার্যক্রম সম্পূর্ণ হতে ৩য় দিনের বর্ণনাকৃত অঙ্গানুর প্রয়োজন আছে কী? 

বিশ্লেষণ করো।             ৪

২.

 

ক। শ্রেণিবিন্যাস কাকে বলে?                     ১

খ। জীবের বৈজ্ঞানিক নামে দুটি অংশ রাখার প্রয়োজন কী?                               ২

গ. চিত্র- A এর রাজ্যগত অবস্থান বর্ণনা কর।                                              ৩

ঘ. চিত্র-B এবং C  এর মধ্যে কোন জীবটি বেশী উন্নত? বিশ্লেষণ করো।           ৪

৩. দৃশ্যকল্প-১: নীলার শ্বাস নেওয়ার অঙ্গটি বেনভা ১৮৯৮ সালে আবিষ্কার করেন।

দৃশ্যকল্প-২: উদ্ভিদ কোষের সবুজ রংয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গানু যার গ্রানা অংশ সূর্যালোক আবদ্ধ করে।

দৃশ্যকল্প-৩: প্রাণিকোষের নিউক্লিয়াসের নিকটে দুটি ফাঁপা নলাকার অঙ্গানু বিদ্যমান।

ক. প্রকৃতকোষ কাকে বলে?                   ১

খ. মাতৃ ও পিতৃ জনন কোষের প্রথম মিলিত কোষ কিভাবে জীবদেহ গঠন করে?                 ২

গ. দৃশ্যকল্প-১ এ নীলার অঙ্গটির সচিত্র বর্ণনা কর।                                                    ৩

ঘ. দৃশ্যকল্প ২ এবং ৩ এর মধ্যে কোন

 

অঙ্গানুটি জীবজগতের উদ্ভিদ ও প্রাণির ভারসাম্য রক্ষায় অধিক ভূমিকা রাখে?

বিশ্লেষণ করো।                                             ৪

৪. জনাব শ্যামল স্যার জীব বিজ্ঞান ক্লাসে প্রথমদিন একটি কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করেন যার কেন্দ্রিকাটি দুইবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে। আবার দ্বিতীয় দিন এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করেন যার সুকেন্দ্রিক কোষ একবার বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়।

ক. ইন্টারফেজ পর্যায় কাকে বলে?                    ১

খ. উদ্ভিদ ও প্রাণি দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে সমীকরণিক বিভাজন বলা হয়

কেন?         ২

গ. শ্যামল স্যারের প্রথম দিনের বর্ণনাকৃত প্রক্রিয়ার ৫ম ধাপটির সচিত্র বর্ণনা দাও।    ৩

ঘ. উদ্দীপকের ১ম ও ২য় দিনের বর্ণনাকৃত প্রক্রিয়া দুইটির মধ্যে জীবের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখতে কোনটির ভূমিকা অধিক? বিশ্লেষণ করো।      ৪