খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি শিপইয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি জাহাজ তৈরির কারখানা, বিভিন্ন শেড ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা শিপইয়ার্ড একটি লাভজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। খুলনা শিপইয়ার্ডের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান মোল্লাসহ শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ