যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না করে তাদেরকে পুরস্কৃত এবং পুনর্বাসিত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
বুধবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ‘আলোচনা সভা, দোয়া ও যুব ঋণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনির বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতাও করেছিল। এমনকি এ হত্যার বিচার যাতে না হয়, সে জন্য একটি আইন পাস করা হয়েছিল।’
উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, থানার ওসি তদন্ত নাজমুল হোসাইন, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, প্রাণী সম্পদ অফিসার প্রকাশ চন্দ্র মণ্ডল, প্রকৌশলী শ্যামল কুমার বসু, শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, খাদ্য পরিদর্শক লিটন কুমার বিশ্বাস, সিনিয়র মৎস অফিসার আনোয়ার কবির, কৃষি অফিসার দীপঙ্কর দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম (কম) লাবিবুল বাসার, ঝিকরগাছা সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান।
IMG0
পরে যশোর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. শাহানুর আলম শাহিনের পরিচালনায় ‘শোক সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির। তারপর বিকেল ৩টা থেকে শুরু করে রাত পর্যন্ত চৌগাছার সিংহঝুলী সিনিয়র মাদরাসা চত্বরে, বুন্দলীতলা, চাঁদপাড়া, পুড়াপাড়া মোড়, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, বর্ণি ফজের মোড়, খড়িঞ্চা বাজারসহ প্রায় ৩০টি স্পটে খাবার বিতরণ করেন এমপি মনির।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, যুগ্মসম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, জেলা আইনজীবী সাধারণ সম্পাদক শাহিন মল্লিক, পৌরমেয়র আল-মামুন হিমেল, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদ প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ