‘বঙ্গবন্ধু বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর জেলে কাটিয়েছেন। আর এদেশের মানুষকে উপহার দিয়েছেন বাংলাদেশ নামক স্বাধীন একটি ভূখণ্ড। 
 
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকার বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
 
প্রতিমন্ত্রী বলেন, জাতির জনককে সপরিবারে হত্যার ঘটনা বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। ৭১ এ স্বাধীনতা লাভের পর এদেশ খাদের কিনারায় ছিল। বঙ্গবন্ধু সেখান থেকে বাংলার মানুষকে তুলে এনে বাঙ্গালী জাতির ভাগ্য উন্নয়নের কাজ করে গেছেন। 
 
ইত্তেফাক/জেডএইচ