g বিনোদন রিপোর্ট
সম্প্রতি শ্রীলঙ্কায় ৩টি গির্জা ও ৪টি হোটেলে একইসাথে বিস্ফোরন হয়। এমন মর্মান্তি ঘটনায় স্তব্ধ পুরো বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে অনেকেই শোক বার্তা দিয়েছেন। এরমধ্যে বলিউড তারকা বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কান বলিউড তারকা জ্যাকুলিন ফার্ন্দেন্দাজ নিজ দেশের এমন ঘটনায় বেশ ভেঙে পড়েছেন।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমনটাই বলেন।
টুইটে জ্যাকুলিন লিখেছেন ‘শ্রীলঙ্কার বিস্ফোরণের খবরে আমি শোকাহত। ক্রমশ ছড়িয়ে চলেছে হিংসা। দুর্ভাগ্যজনকভাবে সকলেই এই ধারাবাহিক হিংসাকে এড়িয়ে যাচ্ছে।’ হামলার পর জ্যাকুলিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে নজর ছিল তার ভক্তদের। সকলের কৌতূহল ছিল জ্যাকলিনের পরিবার নিয়ে। জ্যাকুলিন বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম তারা ভালো আছেন। কিন্তু সস্তি সেখানেও পেলাম না। শুধু আমার দেশের জনগন বলে না, এতগুলো মানুষের প্রাণ গেলো এমন হিংসার্তক একটি ঘটনায়। যা মেনে নিতে খারাপ লাগছে। দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে আশা করি।’