নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের এমপি মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, শোকের জন্য আজ আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে এসেছি বঙ্গবন্ধুর শোককে শক্তিতে পরিণত করার জন্য। আগামীতে কে এমপি হবেন সেটা এখন বড় কথা নয়। সেই সিদ্ধান্ত দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশে স্বাধীনতা পেতাম না ও একটি মানচিত্র পেতাম না। শেখ হাসিনার জন্ম না হলে এই দেশ ডিজিটাল দেশে পরিণত হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমাদের দেশ এগিয়ে চলছে। আমরা আকাশপথে সফলতা পেয়েছি। সমুদ্রপথে বিজয় লাভ করেছি। আমরা ২০৪১ মিশন যাতে সফল করতে পারি সে লক্ষে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার যেন পুনরায় ক্ষমতায় আসতে পারে এ জন্য তিনি দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, ২১ বছর জয়বাংলা বলতে পারিনি। এর আগে শোক দিবস উপলক্ষ্যে সাংসদ সেলিম ওসমানের উদ্যোগে মগ্যার্ন গালর্স স্কুলে বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে একটি ভবন নির্মাণের জন্য ৩ কোটি টাকা অনুদান দেন।
তিনি প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আকস্মিক মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, তাকে মানসিক চাপে ফেলে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্দরে ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর এলাকায় মহানগর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া এবং নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেনের সভাপতিত্ব ও একই কমিটির সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানে সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশীদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, কদম রসুল কলেজের গর্ভনিং বডির সভাপতি ড. শিরিন বেগম, বন্দর থানার ওসি শাহীন মন্ডল, নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, মহানগর আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক হুমায়ূন কবির মৃধা, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী দেলোয়ার প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাছুম, মহানগর সাংগঠনিক সম্পাদক রানা প্রধান, ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিমসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান কমল।
ইত্তেফাক/নূহু