মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও হত্যা মামলার পলাতক নূর মোহাম্মদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রতনপুরের দেওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর পিটুনিতে আহত হয় নূর মোহাম্মদ। পরে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ দেওয়ান বাজার এলাকার রহিম শেখের ছেলে।
 
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময়  তার থেকে ১৪ পিস ইয়াবা ও বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। সে দুইটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ